বরিশালের মুলাদী উপজেলায় অভিযান চালিয়ে ৫০ মণ জাটকাসহ ৩ জনকে আটক করছেন নৌ-পুলিশের সদস্যরা।

বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সকাল পর্যন্ত বরিশাল জেলা মৎস অধিদপ্তর ও নৌ-পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে একল‍াখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

এদিকে আটক ৩ জনকে দুপুরে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আক্তারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বরিশাল নৌ-ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

কারেন্ট জালগুলো দুপুরে ধ্বংস করার জন্য নদী তীরবর্তী নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান এসআই শফিকুল।

ওএফ