নোয়াখালীতে হরতালের সমর্থনে ২০ দলের নেতাকর্মীরা গতকাল বৃহস্পতিবারর সকাল মাইজদী বাজার, দত্তের হাট, মাইজদী সহ অপর এলাকায় মিছিল হয়েছে।
মিছিলে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খাঁন, সাংগঠনিক সম্পাদক আবু নোমান, শ্রমিক দলের জেলা যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রাসেল, শহর ছাত্রদল সভাপতি মিজানুর রহমান, শহর কলেজ ছাত্রশিবির সভাপতি আইমরুল ইসলাম নাসিম, সাধারন সম্পাদক রিয়াদ, সাংগটনিক সম্পাদক শামীম, পশ্চিম সাধারন সম্পাদক ফরহাদ সহ ছাত্রদল জামায়াত শিবিরের কর্মীরা অংশগ্রহন করে।
হরতাল চলাকালে অফিস আদালত, ব্যাংক বীমা, শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত ছিল কম। জেলা শহর মাইজদী, সোনাপুর, দত্তের হাট অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। দুরপাল্লার যানবাহন চলাচল না করলেও সিএনজি, অটোরিক্সা চলাচল করতে দেখা গেছে।
এসএইচ





