নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ২ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। তবে ডাকাতি করে পালানোর সময় জনতা ৩ ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার নয়ানগর মুকফুলদী গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ১০ ভরি স্বর্ণ, নগদ ১১ হাজার টাকা, ২টি মোবাইল সেট ও ১টি টর্চ লাইট নিয়ে গেছে।

এসময় ডাকাতদের অস্ত্রের আঘাতে বাড়ির মালিক মোহসীন মোল্লা (৪৮) ও তার ভাই মাহমদ আলী মোল্লা (৫০) গুরুতর আহত হয়েছেন।

আটক ৩ ডাকাতের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ২ জনকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় কুতুব উদ্দিন মোল্লা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। ডাকাতির ঘটনার পর নারায়ণগঞ্জের এএসপি সাজিদ হাসান ও নন্দর থানা পুলিশের ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএনজে