বঙ্গোপসারে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ফণীর রেশ কাটতে না কাটতে চলতি মাসেই আরও একটি ঘূর্ণিঝড় আসছে।
ভারতীয় আবহাওয়া দফতরের বরাত দিয়ে নিউজ এইটটিনের খবর, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড়টি।
‘ফণী’ মানে বিষধর কালনাগিন সাপের ফণা। এ থেকেই নামকলন করা হয় ঘূর্ণিঝড় ‘ফণী’। এই নামটি বাংলাদেশেরই দেয়া। ২০০৪ সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের তীরবর্তী দেশগুলো মিলে সর্বসম্মতভাবে একেকটি ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করে।
এর আওতাভূক্ত ৮টি প্যানেল দেশ হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ওমান।
আবহাওয়া অফিসের কর্মকর্তা বজলুর রশীদ বলেন, এ মাসে দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত দুই থেকে তিন দিন মাঝারি ও তীব্র বজ্র ঝড় বা কালবৈশাখী হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র তিন-চার দিন হালকা থেকে মাঝারি কালবৈশাখী হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, চলতি মাসে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র দাবদাহ হতে পারে।
নতুন এই ঘূর্ণিঝড়ের নাম বায়ু! ফণীর নাম দিয়েছিল বাংলাদেশ। তবে বায়ু নামটি ভারতের দেওয়া বলে জানা গেছে। তবে ঠিক কোথায় কোথায় ঝড়ের প্রভাব পড়বে তা এখনও জানা যায়নি।
এর আগে, ঘূর্ণিঝড় ফণী ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে আঘাত হেনে গত শনিবার খুলনা, যশোর ও সাতক্ষীরা অঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করে।
এএস





