নগরীতে দুই হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। আটককৃতের নাম হেলাল উদ্দীন (৩৮)। সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।
আটকের পর হেলাল পুলিশকে জানিয়েছে, টেকনাফের ইয়াবা ব্যবসায়ী জাফর তাকে ২০ হাজার টাকায় ভাড়া করেছে। কথা ছিল, ইয়াবাগুলো সে ঢাকায় বিক্রেতার হাতে দিয়ে আসবে।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ২০ হাজার টাকা ভাড়ায় ঢাকায় ইয়াবাগুলো নিয়ে যাচ্ছিল হেলাল।গোপন সংবাদের ভিত্তিতে শেরশাহ মোড়ের বাগদাদ কুলিং ষ্টোরের সামনে সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। হেলালের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
মাসুম/জেড





