বস্তাবন্দি অবস্থায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত (২৭) এক যুবককে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় স্থানীয়রা উদ্ধার করে রাজধানীর চকবাজার থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি যুবকে জীবিত দেখে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ‍

চক বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, স্থানীয়র‍া যুবককে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে থানায় খবর দেওয়ার পর উদ্ধার করে মিডফোর্টে পাঠানো হয়েছে। তবে ওই ঘটনা আমার থানার অধীনে নয়। এ ঘটনা ঘটেছে কেরানীগঞ্জ মডেল থানার ‍অধীনে।

ওসি জানান, বর্তমানে মিডফোর্ট হাসপাতালে ওই যুবকের চিকিৎসা চলছে।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ