রাজশাহী মহানগরীর গুড়িপাড়া থেকে বিদেশী পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
নগরীর রাজপাড়া থানা পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- নগরীর জিন্নাহনগরের আনোয়ার হোসেনের ছেলে কামরুল ইসলাম ও কয়েরদাঁড়ার আবুল হোসেনের ছেলে আতিকুর রহমান। কামরুল পেশায় অটোরিকশাচালক ও আতিকুর খড়ির আড়তের মালিক।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নগরীর গুড়িপাড়ায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ কামরুল ইসলাম ও আতিকুর রহমান নামের দুই যুবককে গ্রেফতার করে। এ সময় তাদের আরেক সঙ্গী মোটরসাইকেলে পালিয়ে যায়। গ্রেফতাররা অস্ত্র কিনে শহরে ফিরছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।
কেএইচ





