ময়মনসিংহের ভালুকায় একটি নির্মাণাধীন টয়লেটের ট্যাংকির দেয়ালচাপায় এক রাজমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার হবিরবাড়ি বড়চালা গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় উপজেলার হবিরবাড়ি বড়চালা গ্রামের ওয়াইজউদ্দিনের নির্মাণাধীন টয়লেটের ট্যাংকির দেয়ালের পাশে মাটি দেয়ার সময় দেয়ালটি ভেঙ্গে পড়ে।

এ সময় নিচে কর্মরত একই গ্রামের মৃত: নঈমউদ্দিনের ছেলে রাজমিস্ত্রী আব্দুল গনি মিয়া (৫৫) ভেঙ্গে পরা দেয়ালচাপায় গুরুতর আহত হন। আহত আব্দুল গনিকে প্রথমে ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে ময়মনসিংহের চুরখাই মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবশেষে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাতেই তিনি মারা যান।

এসএইচ