বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ফায়ার সার্ভিস ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। সংস্থাটির উপ-পরিচালক (ঢাকা) দিনমনি শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
এদিকে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মার্চ) গুলিস্তানের সিদ্দিক বাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকেল ৪টা ৫০ মিনিটে প্রথম বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস। এর সাত মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, র্যাব, পুলিশ, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।
এমআই





