চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবি বাজারে অগ্নিকাণ্ডে ৪৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
মঙ্গলবার দিবগাত রাত আড়ইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, চরভৈরবি বাজারের বেড়িবাঁধের পাশে বাজারের একটি দোকানে প্রথম আগুন লাগে। সঙ্গে সঙ্গে চাঁদপুর ফায়ার সার্ভিস ও লক্ষীপুরের রামগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে প্রথমে রামগঞ্জ ও পরে চাঁদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের ৪৫টি দোকান পুড়ে যায়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মো. ফরিদুল ইসলাম মনির বিষয়টি নিশ্চিত করে বলেন, সিগারেট কিংবা মশার কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





