রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডারের আগুনে দোকানদারসহ পাঁচ জন দগ্ধ হয়েছে। তাদের দুজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাত ৯টার দিকে গ্যাস বের না হওয়ায় সিলিন্ডারটি মেরামত করতে থাকেন দোকানদার আবুল খায়ের।
মেরামত শেষে আগুন জ্বালাতে গেলে পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দোকানদারের পাশাপাশি আগুনে দগ্ধ হন চার ক্রেতা।
তাদের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে নেয়া হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে।
চিকিৎসকরা জানিয়েছেন, দোকানদার আবুল খায়েরের অবস্থা আশঙ্কাজনক। শ্বাসনালীর কিছু অংশসহ তার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।
জেড





