রাজধানীর পুরান ঢাকায় বিশেষ অভিযানে ৬৪ ব্যাগ অবৈধ রক্ত জব্দ ও ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যা ব।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাযবের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে ওঁৎ পেতে থাকা র্যা বের একটি দল ঢাকা ব্লাড ব্যাংকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এর মধ্যে একজন মালিক ও দুজন টেকনিশিয়ান রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা অনুমোদিত ব্লাড ব্যাংকের আড়ালে মানুষের জীবন নিয়ে ভয়াবহ এ মারণঘাতী খেলা চালিয়ে আসছিল। নিয়মিতভাবে স্বল্পমূল্যে মাদকসেবীদের কাছ থেকে ঝুঁকিপূর্ণ রক্ত কিনে অধিক মূল্যে তা বিক্রি করে রোগীদের জীবন বিপন্ন অবস্থায় ঠেলে দিচ্ছিল তারা। প্রায় চার বছর ধরে তারা এ অবৈধ কাজ করে আসছিল।
আটককৃতদের মধ্যে ওই ব্লাডব্যাংকের তিনজন মালিকের একজন রয়েছেন। র্যা বের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা তাকে ২ বছরের কারদণ্ড দেন। অপর দুজন টেকনিশিয়ান। তাদের একবছর করে কারাদণ্ড দেয়া হয়। অভিযানকালে রক্তদাতা হিসেবে একজন হেরোইনসেবীকে আটক করেছে র্যা ব।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উপ-পরিচালক স্বপন কুমার তপাদার জানান, এই ব্লাড ব্যাংকে অবকাঠামো ও দক্ষ জনবল কিছুই নেই। এখানে ভয়ঙ্কর ব্যাপার যে, স্ক্যানিং ছাড়াই ব্লাড কালেকশন এবং রোগীকে ব্লাড দেয়া হয়।
তিনি বলেন, ‘ব্লাড ডোনারের এইচআইভিসহ গুরুত্বপূর্ণ পাঁচটি পরীক্ষা ছাড়াই মাদকসেবীদের কাছ থেকে এরা রক্ত সংগ্রহ করে। এদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত।’
ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বলেন, ‘সরকার অনুমোদিত হলেও কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করেই তারা এ অবৈধ কাজ করে আসছিল। এখানে একজন মালিককে ২ বছরের এবং দুজন টেকনিশিয়ানকে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘রেজিস্টার খাতার সঙ্গে ব্লাড ব্যাগের সিরিয়ালের কোনো মিল নেই। এক ব্যাগ রক্ত থেকে এরা দুই ব্যাগ রক্ত বানায়। চার বছর ধরে তারা এ কাজটি করে আসছিল।’
এর সঙ্গে ঢাকা মেডিকেল কলেজের কিছু লোকের সংশ্লিষ্টতা রয়েছে বলে তিনি জানান। এ বিষয়টি পরবর্তীতে ধারাবাহিক অনুসন্ধান করবে র্যােব।
মালিক খোকন বলেন, ‘১৩ মাস ধরে আমি এ ব্লাড ব্যাংকের সঙ্গে জড়িত। আমিসহ তিনজন মালিক রয়েছে। অন্য দুজন মালিক ঢাকা মেডিকেলের কর্মচারী। একজন সরোয়ার, সে ফার্মেসিতে কাজ করে। অন্যজন সিরাজুল ইসলাম বাদল, সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজিস্ট। এছাড়াও ব্লাডব্যাংকের অপর মালিক আজিজুল হকের এধরনের একাধিক ব্যবসা রয়েছে।’
খোকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ২২০ টাকা করে ব্লাড নিই। ১৩শ টাকা করে বিক্রি করি।’
আটক মাদকসেবী মোমিন জানান, পুরান ঢাকার এ এলাকায় দেড়শ থেকে ২শ মাদকসেবী রয়েছে, যারা নিয়মিত ২২০ টাকা করে ব্লাড দেয়।
[b]ঢাকা,২২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
[/b]
রাজধানীতে ৬৪ ব্যাগ অবৈধ রক্ত জব্দ; আটক ৩
রাজধানীর পুরান ঢাকায় বিশেষ অভিযানে ৬৪ ব্যাগ অবৈধ রক্ত জব্দ ও ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যা ব। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাযবের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে ওঁৎ পেতে থাকা র্যা বের একটি দল ঢাকা ব্লাড
রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে সরাসরি মামলা ও মালামাল জব্দ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, অনুরোধের সময় শেষ। এখন থেকে অবৈধভাবে দোকান বসালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
অবরুদ্ধ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি থেকে মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত কাল রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইআরজিসির নৌবাহিনী।
বাসায় নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গ্রেফতার ৩, পিস্তল জব্দ
রাজধানীর দারুস সালামে নিজ বাসায় এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় একটি বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
মিয়ানমারে পাচারের সময় ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ
ভোলা থেকে মিয়ানমারে সার পাচারকালে বিপুল পরিমাণ সার জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। জব্দকৃত সারের পরিমাণ ৮ হাজার কেজি। তবে এরসঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা। এসময় একটি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়।
সুনামগঞ্জে কাভার্ড ভ্যানসহ সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
সুনামগঞ্জে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ির বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোর ৩টা ৪০ মিনিটে শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
















