নীলফামারীতে মনতাজ আলী (৪৩) নামের আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মনতাজ জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট গ্রামের মুত মফিজ উদ্দিনের পুত্র।
আজ বুধবার ভোররাতে তাকে সৈয়দপুর বাইপাস সড়কের বসুনিয়া মোড়ের নিকট একটি ইট ভাটা থেকে গ্রেফতার করা হয়। জানা যায়, ডাকাত সদস্য মনতাজ ওই এলাকার একটি ইটভাটার মালিকের কাছে চাঁদা দাবী করে। এ সময় ইট ভাটা মালিক চাঁদা দিতে অস্বীকার করলে ডাকাত সদস্য মনতাজের সাথে বাকবিতন্ডা হয়। এ অবস্থায় স্থানীয় লোকজন ডাকাত সদস্য মনতাজকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। মনতাজের নামে নীলফামারী, দিনাজপুর ও রংপুরে একাধিক মামলা রয়েছে।
এম আর





