চট্টগ্রামের ফটিকছড়ি থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করেছে র্যাব।
শুক্রবার দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিবিরহাট বাজারের আলী আকবর রোড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ফারুক (৩২), ইব্রাহিম সুমন (২৮)।
বিকালে র্যাব-৭ এর জনসংযোগ শাখা থেকে গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আটককৃতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এসময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ৭রাউন্ড গুলি, ২টি কিরিচ, ১টি ছোরা এবং ১টি চাপাতি উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে ফটিকছড়ি এবং হাটহাজারী থানায় অস্ত্র ও মাদকসহ ৪টি মামলা রয়েছে।
মাসুম/এমবি





