ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম ও তাঁর স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁরা নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মেয়র ও তাঁর স্ত্রীকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এস এস এম মামুন আজ বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।
মেয়র আতিক, তাঁর স্ত্রী ও মেয়রের একান্ত সচিব রিসাদ মোর্শেদ অসুস্থ বোধ করায় গত রোববার (১১ অক্টোবর) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন; পরে রাতেই পরীক্ষার ফল পজিটিভ আসে।
জনসংযোগ কর্মকর্তা আরও বলেন, রোগমুক্তির জন্য মেয়রের পরিবার নগরবাসীর কাছে দোয়া চেয়েছে।
এমবি





