চলতি ২০২০-২১ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর সংসদে সাধারণ আলোচনা শুরু হয়েছে।

রোববার (০৬ জুন) সকাল ১১টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন পুনরায় শুরু হয়।

সংসদ শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। এরপর শিশু দিবাযত্ন কেন্দ্র এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিলের কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়। এছাড়া সংসদে তিনটি বিলের রিপোর্ট উপস্থাপনের সময় বাড়ানো হয়।

পরে সংস্কৃতিমন্ত্রী কেএম খালিদ বাংলাদেশ জাতীয় আরকাইভস বিল-২০২১ সংসদে তোলেন।

এরপরই শুরু হয় সম্পূরক বাজেটের ওপর আলোচনা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আলোচনা শুরু করেন।

সম্পূরক বাজেটের ওপর দুইদিন সাধারণ আলোচনা শেষে সোমবার সম্পূরক বাজেট পাস হতে পারে।

এর আগে বৃহস্পতিবার (০৩ জুন) সংসদে আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট ঘোষণা করবেন তিনি। ওইদিন চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটও পেশ করা হয়।

এমবি