রাজধানীর নর্দায় একটি বাসার সীমানা দেওয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একজন ফল ব্যবসায়ী।
আজ রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, নর্দা এলাকার একটি বাসার সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) ভাঙার সময় চাপা পড়ে ঘটনাস্থলে দু'জন মারা যান। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এমবি





