কুমারখালীতে ভিক্ষাবৃত্তি বন্ধের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সদকী ইউনিয়ন পরিষদে।
সোমবার সকালে কুমারখালী উপজেলার শহরতলী ৪নং সদকী ইউনিয়নের ৭, ৮ এবং ৯ ওয়ার্ডের গ্রামবাসির সঙ্গে নিয়ে ভিক্ষুক চিহ্নিত করেছেন সদকী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ। সভায় মঙ্গবার বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদে ভিক্ষুকদের নিয়ে আলোচনাতে বসবেন বলেও যানা গেছে।
সদকী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ এসব ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি বন্ধ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। মজিদের এই সৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসি।
এমবি





