হকার্স ইউনিয়নের প্রধান উপদেষ্টা মন্জুরুল আহসান খান বলেছেন, আজ হকারদের উচ্ছেদ করার কথা বলা হচ্ছে। বরং উচ্ছেদ না করে তারা নিজেরাই যে নিজের কাজ খুঁজে নিয়েছে সে জন্য রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি দিতে হবে।
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়ন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্জুরুল আহসান খান এ দাবি করেন।
ঢাকা মেডিকেলসহ আরো অনেক স্থান থেকে হকারেদের উচ্ছেদ ও করা হচ্ছে। বলা হচ্ছে হকারদের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হওয়াতে হকারেদের উচ্ছেদ করলেই সমাধান নাকি হয়ে যাবে।
আমরা জানতে চাই, বনানীসহ অভিজাত এলাকায় কোন হকার না থাকা সত্বেও সেখানে কেন যানজটের সৃষ্টি হয়। যদি হকার উচ্ছেদ হয়, তাহলে সেটা বড় লোকদের জন্য। প্রধামন্ত্রী যে ঘরে ঘরে চাকরি দেয়ার কথা বলে ছিলেন সেটা পারেননি।
তিনি বলেন, সরকার বেকারদের জন্য কোন কর্মসংস্থান করতে পারেনি, তারা নিজেরাই নিজেদের কাজ খুঁজে নিয়েছে। ভাসমান দোকানের মাধ্যমে দেশের হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। সরকার যেখানে আজ বেকার যুবকদের কাজ দিতে ব্যর্থ সেখানে হকারদের উচ্ছেদের সিদ্ধান্ত বেকার যুবকের সারি আরো দীর্ঘ করবে। আমি বলব কর্মসংস্থানের ব্যবস্থা না করে হকারদের উচ্ছেদ করা প্রাণঘাতি হবে।
সমাবেশে বক্তারা হকারদের উচ্ছেদ না করে পুনর্বাসন করা, হকারদের রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি প্রদানসহ দশ দফা দাবি ও পেশ করেন।
সমাবেশে আবুল হাসেম কবিরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, হকার নেতা হযরত আলী, জলি তালুকদার বেপারী, রাকিব আহসান মুন্না প্রমূখ।
এমএ/ এআর





