চট্টগ্রামে সমীর দাশ (৪৮) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পুলিশ আন্দরকিল্লাহ এলাকার বড়ুয়া ভবনের বাসা থেকে তার লাশ উদ্ধার করে।

তার স্বজনদের ধারনা ঋণগ্রস্ত থাকায় সমীর আত্মহত্যা করতে পারে। তবে পুলিশ আত্মহত্যার বিষয় নিশ্চিত করতে পারেনি।

কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার উৎপল বড়ুয়া বলেন, 'স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আন্দরকিল্লাহর বড়ুয়া ভবন থেকে সমীর দাশের লাশ উদ্ধার করা হয়। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত শেষে তা বলা যাবে। তবে ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি বেশ হতাশাগ্রস্থ ছিলেন।’এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ