দক্ষিণ কাফরুল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে কাফরুল থানা পুলিশ।
মঙ্গলবার রাত ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়।

কাফরুল থানার অপারেশন অফিসার (উপ-পরিদর্শক) মেহেদী হাসান  জানান, দক্ষিণ কাফরুলের ৫৮নং বাসা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

সুরতহাল করার জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই