গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রুপালী ব্যাংকের ৫৩৩তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় টুঙ্গিপাড়া বাজারের তাজোয়ার তাফসির টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্যাংকের মহাব্যবস্থাপক আব্দুল মজিদ শেখ। বক্তব্য দেন উপমহাব্যবস্থাপক অশোক কুমার সিংহ রায়, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, জাতীয় সমবায় ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান, টুঙ্গিপাড়া পৌর মেয়র মো. ইলিয়াস হোসেন সরদার, টুঙ্গিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, ব্যাংকার, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





