নাটোরে বিএনপির পূর্ব নির্ধাতির জনসভায় যোগ দিতে শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গুলশানের বাস ভবন থেকে নাটোরের উদ্দেশে রওয়ানা হয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদা জিয়া উত্তরা, আবদুল্লাহপুর, আশুলিয়া, চন্দ্রা মোড় হয়ে বঙ্গবন্ধু সেতু পার করে সিরাজগঞ্জ রুটে নাটোরে যাবেন।

দুপুর ২টায় তার নাটোর সার্কিট হাউজে পৌঁছাবার কথা। সেখানে তিনি কিছু সময় বিশ্রাম নেবেন। এরপর দুপুরে খাওয়া-দাওয়া শেষে যোগ দেবেন জনসভায়।

নাটোরের নবাব সিরাজ উদ দৌলা কলেজ মাঠে বিকাল ৪টায় উপস্থিত হবেন বিএনপি চেয়ারপারসন।

এরপর জনসভা শেষে সন্ধ্যা ৬টায় আবার সার্কিট হাউজে ফিরে আসবেন তিনি। সেখানে খানিক বিশ্রাম নিয়ে সন্ধ্যা ৭টায় আবার ঢাকার উদ্দেশে যাত্রা করবেন খালেদা জিয়া।

কেএইচ