যশোরে আসমা নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পায়ের আঙুল কাটা ছাড়াও শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল ভবারবেড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আসমা বেনাপোল ভবেড়বেড় গ্রামের বাবু হোসেনের স্ত্রী বলে স্থানীয়রা জানান।
পোর্ট থানার উপ পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান হাবিব জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল ভবারবেড় এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় আসমা নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়।
তার পায়ের আঙুল কাটা ছাড়াও শরীরে জখমের চিহ্ন রয়েছে। পোষ্ট মটামের পর বিস্তারিত জানা যাবে বলে পুলিশ কর্মকর্তা জানান।
তবে স্থানীয়রা জানায় তাকে শারীরিক ও দৌহিক নির্যাতন করে কে বা কারা তার লাশ গাছে ঝুলিয়ে রেখেছে।
হত্যা ঘটনাটি রহস্য জনক বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। রাতেই লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান।
এআর





