নয় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকে।
কুয়াশার কারণে রাতে মাঝ নদীতে আটকে পড়ে ৪টি ফেরি। এ ছাড়া ঘাটে বাস, ট্রাক, ছোট গাড়ি ও অন্যান্যসহ প্রায় ৩০০ যানবাহন পাড়া-পাড়ের জন্য অপেক্ষা করে। এতে ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ।
বাংলাদেশ নৌ-চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, সন্ধ্যা থেকেই নদীতে কুয়াশা পড়ছিল।
মাঝ রাতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় তীরে ভিড়তে না পেরে শাহ মখদুম, ভাষা শহীদ বরকত, শাহ এনায়েতপুরি ও শাপলা শালুক নামের চারটি ফেরি মাঝ নদীতে নোঙর করে। সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এমকে





