লক্ষ্মীপুরে বাস চাপায়এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম হেলাল (৩০)। এ সময় আহত হয়েছেন আব্দুল্যাহ নামে আরো একজন। আহত আব্দুল্যাহকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে শহরের ঝুমর সিনেমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল কমলনগরের হাজির হাট এলাকার বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস উল্টো দিকে থেকে আসা একটি সুজুকি নামের লেগুনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হয়।
লক্ষ্মীপুর সদর থানা উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদ হোসাইন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





