ঐক্যফ্রন্টের প্রার্থীর মৃত্যুজনিত কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ৩০ ডিসেম্বর ভোটগ্রহন বন্ধ থাকা গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে পূণঃ তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন আজ বুধবার ঐক্যফ্রন্টে ১ জন, আওয়ামীলীগের ১ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে ১ জন সহ মোট ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এই আসনে ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিককে।
তিনি বুধবার মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগের ডাঃ ইয়াকুব উল- আজাদ, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন বিগ্রেডিয়ার জেনাঃ (অবঃ) মাহমুদুল হক।
প্রথম তফশীলের বৈধ প্রার্থীরা হলেন আওয়ামীলীগের বর্তমান সাংসদ ডা. ইউনুস আলী সরকার, জাতীয় পার্টির (জাপা) প্রার্থী দিলারা খন্দকার শিল্পী, জাসদের এস.এম খাদেমুল ইসলাম খুদি, এনপিপির মিজানুর রহমান তিতু, ইসলামী আন্দোলন বাংলাদেশের হানিফ দেওয়ান, বাসদের সাদেকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ। এ আসনে প্রার্থীদের মোট সংখ্যা দাড়ালো ১০ জন।
গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, মনোনয়নপত্র বাছাই হবে ৩ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি ও ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি।
এই আসনে দুই উপজেলায় ১৩২ টি কেন্দ্রে ৪ লক্ষ ১১ হাজার ৮ শত ৪১ জন ভোটারের ভোট গ্রহন করবেন। মোট ভোটারের ২ লক্ষ ৭ শত ৩৯ জন পুরুষ ও ২ লক্ষ ১১ হাজার ১ শত ২ জন নারী ভোটার রয়েছেন।





