সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ কেজি ৩০০ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ৭টার দিকে দুবায়ের আবুধাবি থেকে আসা ফ্লাইটের এক যাত্রীর সিটের নিচ থেকে ওই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় জানান ওসমানী বিমানবন্দরেরর কাস্টমস বিভাগের সহাকারী কমিশনার সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৮ ফ্লাইটে তল্লাশি চালানো হয়।

পরে ওই বিমানের সিটের নিচ থেকে কাগজে মোড়ানো ৯ কেজি ৩শ' গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কেউ আটক হননি বলে জানান ওই কর্মকর্তা।

এমবি