করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে একদিনে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

আজ (০৬ আগস্ট) বৃহস্পতিবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মারজানা আক্তার এই তথ্য জানান।

এখন পর্যন্ত মেডিক্যালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩০৮ জন।

উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার মৃত ইদ্রিস মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৬০), কুমিল্লার মুরাদনগর উপজেলার হাযরত আলীর মেয়ে মারুফা (৩৮), কুমিল্লার বুড়িচং উপজেলার বাসত আলীর ছেলে আবদুল খালেক (৮৫), কুমিল্লার দেবিদ্বার উপজেলার সেকিতালের ছেলে লালু মিয়া (৭০), কুমিল্লা শাকপুর নরেন্দ্রপুর এলাকার আবদুর রহমানের ছেলে আবদুল হালিম (৬৪), কুমিল্লার দেবিদ্বার উপজেলার বেছু মিয়ার মেয়ে শাহিনা (৫১) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার কাজী সামছুল হকের মেয়ে আইনুম নাহার (৬০)।

জেলা সিভিল সার্জন অফিসের সূত্র জানায়, কুমিল্লা জেলা এখন পর্যন্ত করোনাভাইরাসে ৫ হাজার ৬৭৯ জন আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ৪ হাজার ২১৫ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৯ জন।

এমবি