রাজধানীর কদমতলী থানাধীন রায়েরবাগে নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুল মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে রায়েরবাগের খানকা শরিফ রোডে একটি ভবনে নির্মাণকাজের সময় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফুল মিয়ার মামাতো ভাই ফিরোজ মিয়া জানান, ভবনে পাইলিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান ফুল মিয়া। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফুল মিয়ার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলা সদরে।
এমই





