টাঙ্গাইল পৌরসভার ভাল্লুককান্দি এলাকা থেকে একটি পাইপ গান, তিন রাউন্ড গুলি ও গুলি তৈরির সরাঞ্জামসহ মোহাম্মদ সজন মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা।
সোমবার সকালে তাকে আটক করা হয়। আটক সুজন মিয়া ওই এলাকার শফিউল্লাহর ছেলে ।
টাঙ্গাইল র্যাব-১২ এর কোম্পানি কমান্ডর মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পৌরসভার ভাল্লুককান্দি এলাকায় অভিযান চালিয়ে সুজনকে আটক করা। পরে সুজনের স্বীকারোক্তি মোতাবেক তার ঘর থেকে দেশী পাইপ গান, তিন রাউন্ড গুলি ও গুলি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি আরও জানান সুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ধর্ষণ ও অপহরণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
জেডআই





