শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে জুনায়েদ হোসেন দিপু (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে সত্যপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দিপু সত্যপুর গ্রামের বিল্লাল মীরের ছেলে।
দিপুর ফুফু শাহিদা জানান, দুপুরে দিপু বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওএফ





