সুনামগঞ্জে অস্ত্র, গুলিসহ শফিকুল ইসলাম ফরহাদ নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুর ২টার দিকে শহরের আরপিন নগর এলাকা থেকে তাকে একটি দেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফরহাদ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক।
সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মাসুক আলী বলেন, গ্রেপ্তার ফরহাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এসএম





