“সন্ত্রাস নয়, শান্তি চাই, সঙ্কামূক্ত জীবন চাই” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


এরই ধারাবাহিকতায় সোমবার বেলা ১১টায় ঠাকুরগাঁও মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে ঠাকুরগাঁও মডেল স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, ও কর্মচারিবৃন্দ অংশ নেয়।

এছাড়াও ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, রিভারভিউ উচ্চ বিদ্যালয়, আমানতুল্লাহ স্কুল এন্ড কলেজ সহ ঠাকুরগাঁওয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এসএ