চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে ২ লাখ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্ট গার্ড।
চট্টগ্রামের কোস্ট গার্ড জানান, কর্ণফুলীর মোহনার কাছাকাছি কাফকো এলাকা থেকে শনিবার গভীর রাতে নৌকাটি আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নৌকাটি ধরতে অভিযান চালানো হয়। কিন্তু কোস্ট গার্ড সদস্যদের আসতে দেখে নৌকার মাঝিরা নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়।
নৌকায় খালি একটি তেলের কন্টেইনারের ভেতরে ইয়াবা ট্যাবলেটগুলো রাখা ছিল। কন্টেইনারে ২০টি প্যাকেট পাওয়া যায়, যার প্রতিটিতে ১০ হাজার পিচ করে ইয়াবা ছিল।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ, কেএইচ





