হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি ৩০০ গ্রাম ওজনের ১০৩টি স্বর্ণবারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।
গত সোমবার রাত ১১টার দিকে ওই যাত্রীর দেহ তল্লাশি করে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়।
আটক যাত্রীর নাম আব্দুস সালাম (৪৮)। তার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুরে। তার পাসপোর্ট নম্বর বিওয়াই ০০৩৬৭২৪।
ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক সালামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে আইইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এএস





