ঢাকার ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫ যাত্রী।

শনিবার দুপুর ২টায় ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে যাওয়া একটি দূরপাল্লার বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরো দুজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, দুর্ঘটনার পর বাস দুটি সড়কের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে থাকায় প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে বাস দুটি সেখান থেকে সরিয়ে নেওয়ার পর মহাসড়ক সচল হয়।

কেএইচ