চলতি বছরের শেষ নাগাদ মূল মেট্রোরেল প্রকল্পের ১ ও ৫ নম্বর রুটে আরও দু’টি লেন সংযোজনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এই কথা বলেন সেতুমন্ত্রী।
মন্ত্রী বলেন, এ দু’টি মেট্রোরেলের একটি হবে গাজীপুর থেকে ঝিলমিল পর্যন্ত ৪২ কিলোমিটার ও অপরটি রাজধানীর গাবতলী থেকে নারায়ণগঞ্জের ভুলতা পর্যন্ত।
এ দু’টি মেট্রোরেলের ফিজিবিলিটি স্টাডি চলতি বছরেই শুরু হবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, মূল মেট্রোরেলের কাজ আগামী মাস থেকে সূচনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজের উদ্বোধন করবেন।
এমকে





