লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর তীরবর্তী ৬ টি ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকা গুলো ঘুরে দেখলেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন।

শুক্রবার দিনভর নৌকা যোগে তিনি ওই উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, সিঙ্গিমারী, সির্ন্দুনা, পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ী ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকা গুলো পরিদর্শন করেন।

এ সময় তার সাথে ছিলেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান ভেলু, সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সির্ন্দুনা ইউনিয়ন চেয়ারম্যান নুরল আমিন।

এছাড়াও পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শফিউল আলম রোকন, ডাউয়াবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান কায়েদ আহম্মেদ, গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আতিয়ার রহমান, সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর গফুর, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, উপজেলা প্রকৌশলী অজয় কুমার সিংহ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রফিউল হোসেন সম্পদ প্রমুখ।

সংসদ সদস্য মোতাহার হোসেন নদী ভাঙ্গন পরিবার গুলোর খোঁজ খবর নেয় ও তাদের পুর্ণবাসনের আশ্বাস দেন।
জেড/সরকার