নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকায় বাসচাপায় ছোবান মিয়া (৮৩) নামে এক পথচারী নিহত হয়েছেন।
রোববার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ছোবান মিয়া সোনারগাঁয়ের পিরোজপুর এলাকার বাসিন্দা। এই ঘটনায় বাসটির চালক জহিরুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুপুরে মোগড়াপাড়া এলাকায় হেঁটে রাস্তা পার হচ্ছিলেন ছোবান মিয়া এক পথচারী। এ সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
এমবি





