পুষ্টির চাহিদা পুরন ও আয় বর্ধক কর্মসুচি বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আরশেদ আলী।
স্থাণীয় ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন,জাহেরুল ইসলাম,কামরুল ইসলাম,আনিছুর রহমান ও অন্যরা।
কর্মশালা শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে আমের চারা ও কৃষি যন্ত্রাংশ বিতরণ করা হয়।
সামসজ্জোহা/এমই





