হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ১৫ লাখ টাকার ৫ মাস্টার কার্টন (৫০৮ মিনি কার্টন) অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
মঙ্গলবার (১৭ মে) সকাল ১১টার দিকে এসব সিগারেট জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ মাস্টার কার্টন (১ লাখ ১ হাজার ৬শ স্টিক) বেনসন হ্যাজেজ সিগারেট জব্দ করা হয়। এর আনুমানিক দাম ১৫ লাখ টাকা।
দুবাই থেকে এয়ার এরাবিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে এসব সিগারেট এসেছে। আসার তারিখ এন্ট্রি না থাকায় ধারণা করা হচ্ছে গতকাল সোমবার (১৬ মে) রাতে এসব সিগারেট এসেছে।
ওএফ





