সামিউল আলম রাজনের হত্যাকাণ্ডের অন্যতম হোতা দুলালকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বেলা আড়াইটার দিকে সিলেট সদর উপজেলার শেখপাড়া গ্রাম থেকে তাতে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন দুলালকে গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুলাল সামিউল হত্যা মামলার এজহারনামীয় আসামি। এ নিয়ে সামিউল হত্যা মামলা সাতজনকে গ্রেফতার করা হলো।

এসএইচ