ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৬ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে।
সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল ইসলাম জানান, ওই গ্রামের রতন ও মুক্তার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে সোমবার দুপুরের দুপক্ষের লোকজন লাঠিসোটা, ঢাল-সড়কি, রামদা ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ২০ জন আহত হন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমই





