বরগুনার পাথরঘাটা উপজেলায় আগ্নেয়াস্ত্র ও হরিণের চামড়াসহ তিন দস্যুকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) একটি দল।

রোববার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে পাথরঘাটা ইউনিয়নের রুহিতার চর থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুইটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।

দুপুরে র‌্যাব-৮ এর সহকারী পরিচালক মো. হাসান সংবাদ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এব তথ্য জানান।

আটকরা হলেন, উপজেলার হোগলাপাশা গ্রামের আ. বারেক মুন্সির ছেলে মো. মুসা, খলিলুর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন ও মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নরশিংহপুর গ্রামের লাল মিয়া বেপারীর ছেলে মো. সাইদ।

র‌্যাবের সহকারী পরিচালক মো. হাসান জানান, আটকদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে অস্ত্র ও বন আইনে মামলা করে তাদের পুলিশে সোপর্দ করা হবে।

ওএফ