প্রেমিকাকে রাস্তা থেকে অপহরণ করে তুলে নেয়ার চেষ্টায় ২ জনকে আটক করেছে পুলিশ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এ ঘটনা ঘটে। এ সময় প্রেমিকার মা ও ভাইকে পিটিয়ে আহত করে প্রেমিক।

গতকাল বুধবার রাতে সুনামগঞ্জ শহরতলির আবদুর জহুর সেতুর ওপর এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ সদর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই কিশোরীর বড় ভাই। আটক দুই যুবক হলেন—উপজেলার টেকেরঘাট গ্রামের সাইফুল ইসলাম ও সুনামগঞ্জ শহরের নবীনগরের বাপ্পী রায়।

স্থানীয়রা জানায়, ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল একই এলাকার লাকমা গ্রামের ইমরান মিয়া। এ কারণে ওই কিশোরীকে গতকাল সিলেটে পাঠিয়ে দিচ্ছিল তার পরিবার।

খবর পেয়ে ইমরান মোটরসাইকেল নিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার আবদুর জহুর সেতুর ওপরে গাড়ি থেকে জোর করে ওই কিশোরীকে নামিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় ওই কিশোরীর মা ও ভাইকে মারধর করে তারা। তখন ওই কিশোরীর চিৎকার শুনে ট্রাফিক পুলিশ ও স্থানীয় লোকজন এগিয়ে গেলে ইমরান ও তার সহযোগীরা পালানোর চেষ্টা করে। ঘটনাস্থল থেকেই দুই যুবককে আটক করা হয়।

পুলিশের মতে, ইমরানের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। তবে তাদের দুজনের ধর্ম আলাদা হওয়ায় বিষয়টি আগেই মিটমাট হয়ে যায়। কিন্তু তারপরও ইমরান ওই কিশোরীকে জোর করত।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল্লাহ জানান, ইমরান ওই কিশোরীকে এর আগেও একবার তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। বখাটে ইমরান মিয়াকে ধরতে অভিযান চলছে।

জেড