নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অর্ধ-প্রজ্জলিত মোমবাতি নিভিয়ে প্রতিবাদ জানিয়েছে আন্দোলনরত শিক্ষকরা। আন্দোলনের ২০তম দিনে (শনিবার) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে ফুটপাতে একযোগে অর্ধপ্রজ্বলিত মোমাবাতি নিভিয়ে প্রতীকী প্রতিবাদ পালন করেছেন তারা।
চলতি কর্মসূচির শুরুতে ২৬-২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ও ২৮-২৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ৬ দিন অনশন পালিত হয়। ১৭তম দিনে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ এবং ১৮তম দিনে শূন্য থালা হাতে নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
কিন্তু তারপরও এমপিওভুক্তির দাবি আদায় না হওয়ায় শিক্ষা নেতৃবৃন্দ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সে প্রেক্ষিতে অধিকাংশ শিক্ষক-কর্মচারী চাকুরি জীবনের অর্ধেক সময় পার করলেও তাদের পেশাগত কোন নিশ্চয়তা না থাকায় এ পেশা ছেড়ে দিতে বাধ্য হওয়ার উপক্রম হওয়া এবং অন্যদিকে এমপিওভুক্ত না হওয়ায় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় এরকম পরিস্থিতিতে প্রতীকী প্রতিবাদস্বরূপ আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা আজ ১৪ নভেম্বর সন্ধ্যায় একযোগে অর্ধপ্রজ্বলিত মোমাবাতি নিভিয়ে প্রতীকী প্রতিবাদ পালন করেন।
দীর্ঘ ২০ দিনে আন্দোলনে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়টি গণদাবিতে পরিণত হওয়ায় আগামীকাল ১৫ নভেম্বর বিভিন্ন শ্রেণিপেশার মানুষের গণস্বাক্ষরতা গ্রহণের মাধ্যমে সংহতির ব্যাপকতা সরকারকে অবহিত করা হবে।
আজকের প্রতিবাদ সমাবেশে সংহতি জানান তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহমাম্মদ, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।
এআই
জাতীয়
নন-এমপিও শিক্ষকদের মোমবাতি নিভিয়ে প্রতিবাদ
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অর্ধ-প্রজ্জলিত মোমবাতি নিভিয়ে প্রতিবাদ জানিয়েছে আন্দোলনরত শিক্ষকরা।





