রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল ২৮ জুলাই (বুধবার) সকাল ৬টা থেকে ২৯ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৯৯৪ পিস ইয়াবা, ৫ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ৪৬০ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে।

এবিএস