দেশে চলমান গুপ্তহত্যা ও সন্ত্রাস মোকাবেলায় শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান।
শুক্রবার (১০ জুন) থেকে দেশব্যাপী পুলিশ এই অভিযানে নামছে। যা চলবে টানা সাতদিন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কে এম শহীদুল হক এ তথ্য জানিয়েছেন।
সারাদেশে চলমান বিভিন্ন হত্যাকাণ্ডের প্রেক্ষিতে এই অভিযান চালানো হবে বলে জানান তিনি।
বাবুল আক্তারের স্ত্রী খুনের ঘটনাকে অত্যন্ত নির্মম, বর্বরোচিত ও দুঃখজনক ঘটনা বলে আখ্যায়িত করে আইজিপি এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।
সভায় দেশব্যাপী জঙ্গিদের তালিকা হালনাগাদ করা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানো, ওয়ার্ড কমিউনিটি পুলিশিংকে কার্যকর করা, আগন্তুক ও ভাড়াটেদের ওপর নজরদারি বাড়ানো, বিদেশিদের নিরাপত্তা দেওয়া ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এমআইএস/এসএম





