চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৬৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি।
রোববার দিন ও রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, রোববার দিন ও রাতভর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬৪ জন, নিয়মিত মামলায় ৯ জন ও নাশকতার মামলায় জামায়াত ও বিএনপির দুই জনসহ ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
কেএইচ





